'আলোচনার জন্য প্রস্তুত ছিল না উত্তর কোরিয়া'

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১০:৪২
গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়। মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, পরে এই বৈঠক হবে।
 
আজ শুক্রবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, উত্তর কোরিয়া আলোচনার জন্য প্রস্তুত ছিল না তাই তারা আলোচনায় বসে নি। তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর রয়টার্সের।
 
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যকালীন নির্বাচনের পর গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো যাচ্ছে, আমরা এতে খুশি।
 
অন্যদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, আমেরিকা  নিষেধাজ্ঞা তুলে না নিলে এবং  সুযোগ-সুবিধা না পেলে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি ফের শুরু করবে।
 
ইত্তেফাক/এসআর