কালিয়ায় বৃহস্পতিবার সকালে সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক সবজি চাষির মৃত্যু হয়েছে। তার নাম মো. হিরক শিকদার (২৮)। সে ওই গ্রামের এসএম আইউবুর রহমানের ছেলে।
এদিকে মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, মীর্জাগঞ্জের চৈতা গ্রামে বুধবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হলেন আবুল হাশেম আকন (৬৫)।
মীর্জাগঞ্জ থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
