মুলাদীতে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় এক আসামি গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৫০

মুলাদীতে জমি দখল করতে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মুলাদী থানা পুলিশ সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে অভিযান চালিয়ে মোস্তফা মালের ছেলে আলী আজগর মালকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।          

মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই সাইফুল ইসলাম জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।