ফরাসি ফুটবলে নারী রেফারি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৫১

ফরাসি লিগের প্রথম নারী রেফারি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন স্টেফানি ফ্র্যাপার্ট। রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লড়বে অমিয়েঁ ও স্ত্রাসবুর্গ। সেই ম্যাচটি পরিচালনা করবেন ৩৫ বছর বয়সী এ ফরাসি রেফারি। সম্প্রতি একটি বিবৃতিতে ফরাসি ফুটবল সংস্থা ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানায়, ‘চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠেয় নারী ফুটবল বিশ্বকাপে ফিফা নির্বাচিত রেফারি স্টেফানি ফ্র্যাপার্টকে লিগের ৩৪তম রাউন্ডে অমিয়েঁ এসসি ও আরসি স্ত্রাসবুর্গের ম্যাচের জন্য নির্বাচিত করেছে এফএফএফ রেফারিং ডিরেকশন’। উল্লেখ্য, ২০১৪ সালে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা ‘লিগ টু’তেও প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ট। তবে ইউরোপীয় ফুটবলে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি জার্মানির বিবিয়ানা স্টেইনহসের। ২০১৭ সালে বুন্দেসলিগায় হের্থা বার্লিন ও ওয়ের্ডার ব্রেমেনের মধ্যকার লড়াই পরিচালনা করেছিলেন তিনি।         -ওয়েবসাইট