বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়ায় (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) ১৯ পদাতিক ডিভিশন দল ১২টি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদকসহ ১৪০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দুটি স্বর্ণ, আটটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদকসহ ১২৪ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন দল।
ওয়াটার পোলো প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়। ১৯ পদাতিক ডিভিশন দলের ইউপি সার্জেন্ট মো. কামাল হোসেন শ্রেষ্ঠ সাঁতারু বিবেচিত হন। ১৬টি গোল করে ওয়াটার পোলোয় শ্রেষ্ঠ খেলোয়াড় হন ৬৬ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স করপোরাল মো. রফিকুল ইসলাম। এই প্রতিযোগিতা শেষে গত বুধবার ঢাকার বনানীর আর্মি সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।-খবর আইএসপিআরের
