চকলেট খেতে ভালবাসেননা এমন নারী বোধহয় খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে। তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে অনেকেই চকলেটের আশপাশে যেতে ভয় পান। অগত্যা খেতে যখন পারছেনা লাগিয়ে নিন মুখে। কি অবাক হচ্ছেন?
রূপচর্চার ক্ষেত্রে চকলেটের জুড়ি মেলা ভার। এতে রয়েছে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল, যা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এসব উপাদান ত্বককে কোমল রাখে সেইসাথে ত্বকের বলিরেখাও কমায়। চলুন তবে জেনে নেই কিকরে তৈরি করবেন চকলেট ফেসপ্যাক:
চকলেট ক্লিনজার
ডার্ক কোকো ও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন ভালো কোন ক্লিনজার তাহলেই তৈরি হয়ে যাবে চকোলেট ক্লিনজার। ত্বকের যত্নে খুবই উপকারী এই ক্লিনজার। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার হয় সেইসাথে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও কোমল।
চকলেট স্ক্রাব
গুঁড়ো করা স্ট্রবেরির মিশিয়ে নিন কোকো পাউডার ব্যাস তৈরি আপনার চকলেট স্ক্রাব। এই স্ক্রাব নিয়মিত ব্যবহারে ত্বক সতেজ ও মোলায়েম হয়।
চকলেট ফেসপ্যাক
মুলতানি মাটির সঙ্গে অল্প করে মিশিয়ে নিন চকোলেট পাউডার তৈরি কম খরচেই ভালোমানের ফেসপ্যাক। এই ফেসপ্যাক আপনার ত্বকে সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় বলিরেখা কমায়। ত্বকের বাজে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে কালো দাগ ছোপ তুলে ত্বককে করে তোলে উজ্জ্বল ও সুন্দর।
