চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে কোভিড-১৯ উপসর্গযুক্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের করোনার নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সর্বোচ্চ ২৫ জনের নমুনা পরীক্ষা করানো যাবে। নমুনা পরীক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০০ (একশত) টাকা ফি প্রদান করতে হবে। প্রমাণস্বরুপ আইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ডকুমেন্ট নিয়ে আসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে উল্লেখিত সময় ও স্থানে নমুনা প্রদান করা যাবে।
