স্বামীর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৩

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন আব্দুর রহমান (৭৮) ও তার স্ত্রী জোবেদা খাতুন(৬৮)। 
আব্দুর রহমানের ভাতিজা খোকন জানান, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর সাড়ে ৭টার দিকে স্ত্রী জোবেদা খাতুন (৬৮) মারা যান । তারা কেউই তেমন  অসুস্থ ছিলেন না।

স্বামীর মৃত্যুর শোকে হার্টঅ্যাটাকে জোবেদা খাতুন মারা যেতে পারেন বলে অনেকে ধারণা করছেন। তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি