আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে অভিযোগ দাখিল হলেই দ্রুত নিষ্পত্তি করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় আইনগত সেবা দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২৮ এপ্রিল সপ্তমবারের মতো এ দিবস পালন করা হবে।
