চীনে পুতিন 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০২

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চরম উত্তেজনাকর সম্পর্ক চলছে রাশিয়ার। এর মধ্যে আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চীন সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ ও গ্যাস সরবরাহ চুক্তি করতে চীনে পৌঁছেছেন। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, স্থানীয় সময় আজ শুক্রবার বিকেলে রাজধানী বেইজিংয়ে পৌঁছান পুতিন। করোনা মহামারির মধ্যে চলতি বছর প্রথম বিদেশ সফরে চীনে এলেন পুতিন। বেইজিং সফরকালে পুতিন শির সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন। 

এর আগে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, রাশিয়া চীনকে অতিরিক্ত ১০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য একটি নতুন চুক্তি প্রস্তুত করেছে। এছাড়া পুতিন শিকে বলেন, অলিম্পিক গেমস উদ্বোধনের আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। 

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত তলানির দিকে। এর মধ্যে চীন সফর করলেন পুতিন। রয়টার্স।  

 

 

ইত্তেফাক/এসআর