অভিবাসীদের মেক্সিকোতে অপেক্ষা করতে হবে --ট্রাম্প

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৫৪

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অভিবাসনের আবেদন যাচাই শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী হতে আগ্রহী ব্যক্তিদের মেক্সিকোতে থাকতে হবে। যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মেক্সিকো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সমঝোতা হয়নি। মানবাধিকার কর্মীরাও মনে করেন, এ সিদ্ধান্তকে আদালতে গেলে অবৈধ সাব্যস্ত হবে। শনিবার ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, মেক্সিকো পাড়ি দিয়ে অভিবাসী হতে ইচ্ছুক যেসব ব্যক্তি মার্কিন সীমান্তে উপস্থিত হয়েছে তাদেরকে অনুমোদন না পাওয়া পর্যন্ত মেক্সিকোর সীমান্তের মধ্যেই থাকতে হবে। -রয়টার্স