ফরিদপুরের চরভদ্রাসন আব্দুল শিকদারের ডাঙ্গী জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী এলাকার এ মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলে দুই লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন নিক্সন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা প্রমুখ।
