শীত সন্ধ্যায় সাজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১

শীত এলেই নিমন্ত্রণ বাড়ে। যার অধিকাংশই থাকে সন্ধ্যায়। বিয়ে, জন্মদিনের দাওয়াত সব তো আর এড়িয়ে যাওয়া সম্ভব না, তাই কোথাও না কোথাও যেতেই হয়। শীত এলে অনেক কিছুর সঙ্গে মেকআপেও পরিবর্তন করতে হয়। সাজে জমকালো আর উজ্জ্বল রংগুলো যেন হারিয়ে না যায় সেদিকটাতে খেয়ালও রাখতে হয়।

  শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙ-এর শ্যাডো লাগিয়ে নিতে পারেন। চোখের নিচে কাজল দিতে ভুলবেন না

  • সারদিন অফিস করারর পর বা বাসায় কাজ করে ক্লান্ত লাগলে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন। তার আগে অবশ্যই ব্রাশ করে নেবেন।
  • প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নিন। এরপর ত্বকের ওপর প্রাইমার লাগান। চোখের পাতাতেও ভালো করে প্রাইমার লাগাবেন। কারণ প্রাইমার মেকআপ ধরে রাখতে সাহায্য করে।
  • এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন সারা মুখে লাগানোর পর চোখের পাতায়, চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে ফাউন্ডেশন ও কনসিলার ভালো করে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়। 

সারদিন পর সন্ধ্যায় সাজ করার আগে ক্লান্ত লাগলে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন

  • শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙ-এর শ্যাডো লাগিয়ে নিতে পারেন। চোখের নিচে কাজল দিন। চোখের ওপরের পাতায় আইলাইনার দিয়ে মোটা করে লাইন টেনে নিয়ে দুই বার করে মাশকারা লাগাবেন।
  • ঠোঁট এঁকে গাঢ় রঙের ওয়েলি লিপস্টিক বা লিপগ্লস লাগিয়ে নিন। এবার ব্লাসন বুলিয়ে দিন দুই গালে। হাত-পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। পছন্দ মতো চুল সেট করে নিন, ব্যাস খুব সহজে হয়ে গেল সন্ধ্যা পার্টির সাজ। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন