বাউবির এইচএসসি পরীক্ষা আজ শুরু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ৩৩৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

যার মধ্যে ৮১ হাজার ৪২৬ জন পুরুষ এবং ৬৪ হাজার ৪৬৯ জন নারী। গতকাল বৃহস্পতিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার জানান, এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। ৫  জুলাই এ পরীক্ষা শেষ হবে।