ঢাকা ইমপিরিয়াল কলেজে দুই দিনব্যাপী মেগা কার্নিভাল

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

আজ ও আগামীকাল ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ৭ম ডিআইসি বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ মেগা কার্নিভাল। ঢাকা মহানগরীর ১০০টি স্কুল-কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ কার্নিভালে অংশগ্রহণ করবে। কার্নিভালের উল্লেখযোগ্য বিষয়সমূহ হচ্ছে: প্রজেক্ট ডিসপ্লে, বিজ্ঞান অলিম্পিয়াড (বিষয়সমূহ: পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান), বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও আইসিটি বিষয়ক অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, মাল্টিমিডিয়া উপস্থাপন, ফটোগ্রাফি প্রদর্শন ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। আজ সকাল ১০টায়  উক্ত কার্নিভালের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক ড. এম মাজেদ। -প্রেস বিজ্ঞপ্তি