না ফেরার দেশে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তার শেষকৃত্য হবে।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, আজ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য হবে।
শিবাজি পার্কে একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ রাখা হবে আর জনসাধারণ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে তার বাসভবন প্রভুকুঞ্জে পৌঁছেছেন আশা ভোঁসলে এবং সুরেশ ওয়াদকর, অভিনেতা ভাগ্যশ্রী এবং অনুপম খের।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ১২ মিনিটে মৃত্যুবরণ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতের কোকিলকন্ঠী' লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার এন সান্থানাম।

যেমন ছিলেন লতা মঙ্গেশকর