বুড়িগঙ্গা ছেয়ে গেছে কচুরিপানায়, সমস্যায় মাঝিরা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:২৯

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের বড়িশুর থেকে হাসনাবাদ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর ৬ কিলোমিটার এলাকা কচুরিপানায় সয়লাব। গত এক সপ্তাহ যাবত্ই এ অবস্থা। আর এ কচুরিপানার কারণে চরম সমস্যায় পড়েছেন মাঝিরা। কচুরিপানার কারণে বুড়িগঙ্গা নদী পারাপারে প্রায় চারগুণ সময় লাগছে। ফলে তাদের আয়ও কমে গেছে। স্বাভাবিক অবস্থায় এক একজন মাঝি যেখানে প্রতিদিন ৫০০ টাকা থেকে ৮০০ টাকা  রোজগার করতেন সেখানে এখন ৩০০ টাকা রোজগার করাই কঠিন হয়ে পড়েছে   —ইত্তেফাক