সোনারগাঁওয়ে ১১৩টি প্রাইমারি স্কুলে আইসিটি সামগ্রী বিতরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৩১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, সোনারগাঁও উপজেলা  প্রকৌশলী  আলী হায়দার খাঁন, সোনারগাঁও উপজেলা ইন্সট্রাকটর নাসরিন জাহান পপি, সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতেমা প্রমুখ।