ডিআরইউ'কে ডিসপেনসার ও মাস্ক উপহার দিল ভারতীয় হাই কমিশন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩২

ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন অটোমেটিক হ্যান্ড সেনিটাইজেশন ডিসপেনসার মেশিন ও মাস্ক শুভেচ্ছা উপহার দিয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভারতীয় হাই কমিশনে ডিআরইউ'র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের কাছে দুইটি সেনিটাইজেশন মেশিন ও মাস্ক হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

এ সময় নজরুল ইসলাম মিঠু ভারতীয় হাই কমিশনারকে ডিআরইউ এর মিট দ্য রিপোর্টার্সে আমন্ত্রণ জানান।

ইত্তেফাক/এএইচপি