পবিত্র ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় সমবেদনা ও সংহতি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ফোরাম অফ চার্চস। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফোরামের প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও এবং সচিব রেভারেন্ড মার্থা দাস এই সমবেদনা ও সংহতি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইস্টার সানডের দিন গির্জায় হামলা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা বিশ্বভ্রাতৃত্ব, সমপ্রীতি ও শান্তির অন্তরায়। যা কোনোভাবেই কাম্য হতে পারে না। নেতৃবৃন্দ নিহতদের আত্মার মঙ্গল কামনা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
