বরিসের সিধান্তে প্রভাব বিস্তার করছেন তার স্ত্রী 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬

ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল দলের এমপি লর্ড অ্যাসক্রোফট দাবি করেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের বিভিন্ন সিধান্তে তার স্ত্রী প্রভাব বিস্তার করছেন। তিনি বলেন, ভোটাররা যা চান তার বাস্তবায়নের বরিসের চেষ্টাকে বাধাগ্রস্ত করছেন তার স্ত্রী। যদিও দেশটির স্বাস্হ্যমন্ত্রী দাবি করেছেন, এ ধরনের অভিযোগ নারীবিদ্বেষী। খবর দ্য গার্ডিয়ানের

আলোচনা আছে, ১১ ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটের বিলাসবহুল সাজসজ্জায় ভূমিকা রেখেছেন ক্যারি জনসন। এমনকি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মানুষের চেয়ে প্রাণীদের বেশি গুরুত্ব দিতে চাপ সৃষ্টি করেছিলেন ক্যারি জনসন। এ নিয়ে ক্যারি জনসনের সমালোচনাও হয়েছে। তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

স্বাস্হ্যমন্ত্রী সাজিদ জাভিদ এই ধরনের অভিযোগের সমালোচনা করেছেন। তিনি এ নিয়ে প্রতিবেদন প্রকাশেরও সমালোচনা করেন। 

স্বাস্হ্যমন্ত্রী বলেন, রাজনীতিকদের সঙ্গীদের সীমাবদ্ধতা থাকে। কারণ তারা সব সময় জনসাধারণের সঙ্গে কাজ করেন। জনসনের স্ত্রী বলেছেন, তিনি নিষ্ঠুর প্রচারণার শিকার। আর ক্যারি জনসনের মুখপাত্র জানিয়েছেন, ক্যারি কেবলই একজন ব্যক্তি, তাই সরকারে তার হস্তক্ষেপের সুযোগ নেই।

ইত্তেফাক/এসআর