থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে যা খেলে মিলবে উপকার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৩

থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটি দেখতে অনেকটা প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের প্রায় সব ধরনের বিপাক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্রন্থির সমস্যায় গলগণ্ড, ক্যানসারের মতো নানা রোগ হতে পারে। তাই থাইরয়েড গ্রন্থির যত্ন নেওয়া ভীষণ জরুরি। থাইরয়েড গ্রন্থির সুরক্ষায় যা খেতে পারেন: 

নারকেল

2
বিশেষজ্ঞরা বলছেন থাইরয়েডের রোগীদের জন্যে নারকেল ভীষণ উপকারি। এতে আছে  ‘মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড’ এবং ‘মিডিয়াম চেন ট্রাই গ্লিসারাইড’। তাই নারকেল খেলে শরীরে বিপাকের গতি সঠিক থাকে। তবে দীর্ঘ দিন একটানা নারকেল না খাওয়া ভালো।    

আমলকি

আমলকিতে আছে জিঙ্ক ও সেলেনিয়াম
আমলকি ভিটামিন সিয়ের আঁধার। এছাড়াও এতে আছে জিঙ্ক ও সেলেনিয়াম। যে তিনটি উপাদানই থাইরয়েডের নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়েটে রাখুন আমলকি।

কুমড়োর বীজ

জিঙ্ক খনিজ দ্রব্য ও ভিটামিন শোষণে শরীরকে সাহায্য করে
কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। জিঙ্ক খনিজ দ্রব্য ও ভিটামিন শোষণে শরীরকে সাহায্য করে এবং সেই সাথে থাইরয়েড হরমোন উৎপাদন এবং ভারসাম্য বজায় রাখে।

ব্রাজিল নাট  

ব্রাজিল নাট  হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং বিপাকে উন্নতি করতে সাহায্য করে
ব্রাজিল নাটে রয়েছে প্রচুর পরিমাণ থাইরয়েড সেলেনিয়াম। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং বিপাকে উন্নতি করতে সাহায্য করে। তবে দিনে তিনটার বেশি ব্রাজিল নাট নয়। 

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন