নিমপাতা ব্যবহারে দূর হবে খুশকি 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭

নিমপাতার গুণাবলি আমরা কমবেশি সকলেই জানি। এর বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে ত্বকের যত্নের ক্ষেত্রে। কিন্তু এই নিমপাতা যে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও দারুণ কার্যকরী সেটা জানা আছে কি? চুলে নিমপাতা ব্যবহার করলে চুল হয় ঘন, কালো এবং খুশকিহীন। চলুন জেনে নেই কিভাবে:   

উপকরণ 
১০-১৫ টা নিমপাতা
আধা কাপ নারিকেল তেল
এক চা চামচ লেবুর রস এবং
দুই টেবিল চামচ ক্যাস্টার অয়েল  

ব্যবহারবিধি 
একটা পাত্রে প্রথমে নারিকেল তেল নিয়ে হালকা গরম করে নিন। এরপর এতে গোটা নিমপাতাগুলো দিয়ে ৭-১০ মিনিট ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নিন। এ পর্যায়ে চুলা বন্ধ করে তেল ঠাণ্ডা করে নিয়ে এতে ক্যাস্টার অয়েল ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে একটা বোতলে রেখে দিতে হবে। 

গোসল করার আগ মুহূর্তে এই তেল ব্যবহার করুন সপ্তাহে ২/৩ বার। ১ ঘণ্টা রেখে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে নিন। 

এতে শুধু খুশকি যাবে না সেই সাথে খুশকির কারণে ত্বকে যে চুলকানোর সমস্যা তৈরি হয় সেটিও দূর হবে। সেই সাথে চুলে যদি উকুনের প্রকোপ থাকে সেটিও নিমপাতার তিতা স্বাদে দূর হবে।  

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন