জাতীয় জাদুঘরে মাটির পুতুল প্রদর্শনী শুরু আজ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৪৮

শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পর্চচার একটা অংশ ছিল মাটির পুতুল। তার এক সময়ের চিত্রে টেপা পুতুলের আদল পাওয়া যায়। বাংলার আবহমানকালের মৃিশল্পীদের হাতে আজও তৈরি হচ্ছে মাটির পুতুল। এমন সব শিল্পকর্ম নিয়ে এক পুতুল প্রদশর্নী আজ শুক্রবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হচ্ছে। এই প্রদর্শনীতেই মোড়ক উন্মোচন করা হবে শিল্পী সামিনা নাফিজের গবেষণাধর্মী বই ‘পুতুল: বাংলার প্রাণ-প্রতিমা’র।

শিল্পী সামিনা নাফিজ জানান, ২০১৫ সালের শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগৃহিত মৃিশল্পকর্মের এক প্রদর্শনী হয়। সেখান থেকেই তিনি এ কাজে আগ্রহী হন। প্রদর্শনীতে ৬৫৪টি পুতুলের সাথে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বেশ কিছু সংগ্রহ স্থান পাবে। প্রদর্শনী ২৮ এপ্রিল পর্যন্ত প্রতি দিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।