১৪ দলের অভিভাবক সমাবেশ আজ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৪৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অভিভাবক সমাবেশ আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।