কুমিল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদ পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঢুলিপাড়া এলাকায় র্যাবের একটি টিম এ পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জেলার আদর্শ সদর উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে মো. আল আমিন (৩০) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২০)।
জানা যায়, প্রাইভেট কারে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম ঢুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কার আটক করে এতে তল্লাশি চালিয়ে ৬৮৪ বোতল ফেনসিডিল ও ৯২ বোতল বিদেশি মদসহ প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং আল আমিন ও মেহেদী হাসান নামে দুই জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে করে ফেনসিডিল, মদ ছাড়াও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে আসছিলো বলে স্বীকার করেছে। এ ব্যাপারে বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
