সুদানের শীর্ষ তিন জেনারেল পদত্যাগ করছেন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৫৩

তীব্র আন্দোলনের মুখে সুদানের অন্তর্বতী সামরিক সরকারের শীর্ষ তিন জেনারেল পদত্যাগ করতে যাচ্ছেন। সাম্প্রতিক গণ আন্দোলনে বশিরের পদত্যাগের পর সামরিক বাহিনীর নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হয়েছে যারা দুই বছর ক্ষমতায় থাকার পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা সেনাবাহিনীর এই ঘোষণা প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত অন্তর্বতী বর্তমান সরকারও ভেঙে না দেয়া হয়। তারা এই সপ্তাহে লাখ লাখ লোকের অংশগ্রহণে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাস, ট্রেন ইত্যাদি যানবাহনযোগে হাজার হাজার লোক রাজধানী খার্তুমে জড়ো হয়েছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর তিনজন শীর্ষ ব্যক্তিত্ব ঘোষণা দিয়েছেন, তারা পদত্যাগ করবেন এবং বেসামরিক সরকার গঠন হলে তাদের আপত্তি নেই।