চীন-পাকিস্তান ইকোনোমিক করিডরে (সিপিইসি) বড় বিনিয়োগ করেছে বেইজিং। এই প্রকল্পের আওতায় পাকিস্তানে বড় বড় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে আছে হাইওয়ে, ব্রিজ ও ফ্লাইওভার। দ্বিতীয় ধাপে দ্রুত এই প্রকল্পের উন্নইয়ন হবে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে আশ্বস্ত করেছে চীন।
বেইজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের জন্য চারদিনের চীন সফরে এই নিশ্চয়তা পেয়েছেন ইমরান খান। বিষয়টি জানিয়েছেন ইমরান খানের সিপিইসি বিষয়ক বিশেষ সহকারী খালিদ মানসুর।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে হতে যাওয়া এই মেগাপ্রকল্পের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছে চীনা কোম্পানিগুলো।
২০১৫ সালে ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের সিপিইসি প্রকল্প ঘোষণা দেয় চীন। এর মাধ্যেম পাকিস্তানসহ মধ্য ও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে পারবে চীন বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। সেইসঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের বিপরীত শক্তি হিসেবেও আবির্ভাব হবে তাদের।
