ব্যায়ামে ঘাম ঝরলেও কেন মেদ কমে না 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৩

ওজন কমা এবং মেদ কমার মাঝে তফাৎ আছে। শরীরচর্চায় ঘাম ঝরলেই অনেকে মনে করেন মেদ ঝরছে। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, ঘাম ঝরা মানেই মেদ ঝরা নয়।

সকাল-বিকাল খোলা স্থানে ব্যায়াম করে কিংবা জিমে গিয়ে ঘাম ঝরাতে পরিশ্রমের ঘাটতি রাখেন না অনেকেই। ট্রেডমিলে দৌড়, সাইক্লিং, ওয়েট ট্রেনিং, আরও কত কী করে ঘাম ঝরাতে হয়। কেউ কেউ হয়তো ভাবেন, ঘামের সঙ্গে সঙ্গে মেদও ঝরছে। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। 

ব্যায়ামের সময়টাতে শরীর ঘামে নিজেকে ঠাণ্ডা রাখার জন্য

ব্যায়ামের সময়টাতে শরীর ঘামে নিজেকে ঠাণ্ডা রাখার জন্য। মনে রাখতে হবে, শরীরচর্চার সময় বেশি ঘামছেন মানে শরীর ক্রমশ গরম হয়ে উঠছে। স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য শরীর ঘাম ঝরাচ্ছে। ঘাম ঝরাকে মেদ ঝরা ভেবে নেওয়া ভুল। শরীরে সঞ্চিত ফ্যাট ক্যালরি ঝরানোর শক্তি জোগায়। নিয়মিত শরীরচর্চা করলে ঘাম ঝরা ও ক্যালরি ঝরার প্রক্রিয়া চলতে থাকে। ফলে ওজন কমে। তবে ফ্যাট ঝরে না। 

ফ্যাট লস কী
শরীরে তিন ধরনের ফ্যাট থাকে। সাবকুটেনাস, যা ত্বকের নীচে থাকে। ভিসারাল, যা শরীরের ক্যাভিটিতে থাকে এবং ইন্ট্রামাসকুলার, যা কম পরিমাণে পেশিতে থাকে। রোগা হওয়ার জন্য অপর্যাপ্ত খাবার খেলে শরীরে এই তিন ধরনের ফ্যাট জমা হয়।

শরীরচর্চার সময় বেশি ঘামছেন মানে শরীর ক্রমশ গরম হয়ে উঠছে। স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য শরীর ঘাম ঝরাচ্ছে

কেন ঘাম ঝরা মানেই মেদ ঝরা নয় 
বেশি শরীরচর্চা করার ফলে ঘাম ঝরার মানে মেদ ঝরা নয়। শরীর ফ্যাটে সঞ্চিত শক্তির সাহায্য ক্যালরি পোড়ায়। কিন্তু তার পরে যখন আবার খাবার খাওয়া হয় তখন সেই ঘাটতি মিটে যায়। তাই যোগব্যায়ামের মতো শরীরচর্চার ক্ষেত্রে ঘাম ঝরে না বলে এগুলো মেদ ঝরাতে কার্যকর নয় এই ধারণা ভুল। জিমে গিয়ে বেশিক্ষণ শরীরচর্চা করলে বা দৌড়লেই বেশি মেদ ঝরাতে পারবেন এমনটা ভাবার বিশেষ কোনো কারণ নেই। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন