বাংলা চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত শারীরিক চেক-আপ ও হাঁটুর সমস্যার কারণে তিনি গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে থেকে ভারতের উদ্দেশে রওনা দেন।
আজ (৯ ফেব্রুয়ারি) দুপুরে তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া।
সোনিয়া গণমাধ্যমকে বলেন, ‘আব্বার বোন এবং পরিবারের অনেক সদস্যরাই ভারতের থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য তিনি দিল্লি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আগে থেকেই আব্বার হাঁটুতে সমস্যা আছে। তবে তেমন কোনো জটিল সমস্যা হয়নি। সবাই তার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। তবে বেড়ে ওঠেন ঢাকায়। ‘লালকুটি’ থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন এ অভিনেতা। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বহু নন্দিত ও কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন।
ইত্তেফাক/বিএএফ

চলচ্চিত্রের উন্নয়নে ইলিয়াস কাঞ্চনকে সঙ্গে নিলেন আলমগীর