কেরানীগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৮

কেরানীগঞ্জে লাখিরচর এলাকায় বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে | 

সোমবার (৭ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শিখর নামে এলাকার এক বখাটে যুবক একই এলাকার ঐ কিশোরীকে একটি বাড়ির পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে ঐ কিশোরী অসুস্থ হয়ে পড়ে। রোহিতপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের সহযোগিতায় বুধবার (৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর মা বাদি হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় শিখরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়ে অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিখর লাখির এলাকার স্থায়ী বাসিন্দা শুকুর মিয়ার ছেলে।

ইত্তেফাক/এমএএম