যেভাবে বুঝবেন শরীরে ভিটামিন ডি-র অভাব 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮

ভিটামিন ডি সাধারণত খাবার থেকে পাওয়া যায় না। তাই শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হতেই পারে। তবে এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড় ও পেশীর স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ডি। তাই শরীরে এ উপাদানের ঘাটতি হুমকিস্বরূপ।  

সাধারণত সূর্যের আলোর সংস্পর্শে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি এর অভাবে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যায়। 

গবেষণা বলছে, বয়সের সঙ্গে সঙ্গে স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়ার যোগ রয়েছে শরীরে ভিটামিন ডি এর অভাবের সঙ্গে। মানুষ মোট আটটি গন্ধ পায়। এর মাঝে ছয়টির বেশি গন্ধ না পেলে একে গন্ধের অনুভূতির হ্রাস পাওয়ার লক্ষণ এবং লবণের স্বাদ না পেলে একে স্বাদের অনুভূতি হ্রাস পাওয়ার লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়।   

গবেষণা আরও বলছে, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি উৎপন্ন না হলে বা ঘাটতি থাকলে বয়স হয়ে গেলে তাদের স্বাদ ও গন্ধের অনুভূতি হারিয়ে ফেলার আশঙ্কা থাকে সুস্থ ব্যক্তির তুলনায় ৩৯ শতাংশ বেশি। 

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন