ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির আয়োজনে প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিবগঞ্জ উপজেলার বেলতলী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিডিএফ) সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল গফুর। প্রধান অতিথি ছিলেন সিডিএফের চেয়ারম্যান আসিফ ইকবাল (প্রিন্স), বিশেষ অতিথি ছিলেন সিডিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাইজউদ্দিন ও ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. আব্দুল আলিম, নির্বাহী সদস্য তাহাজ্জদ হোসেন বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আসিফ ইকবাল (প্রিন্স) বলেন, সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন প্রবীণরা। কিন্তু আজ তারা নানা ক্ষেত্রে অসহায় হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান মানুষ তাদের পাশে দাঁড়ালে তারা আবার উজ্জীবিত হবেন।
পরে প্রবীণদের জন্য বন্দরে একটি অফিস ঘর নেওয়া হয়। সেখানে প্রবীণরা প্রতিদিন বসবে গল্পগুজব করবে। প্রতি সপ্তাহে একবার ডায়বেটিকস টেস্ট করা হবে। মাসে একবার মেডিক্যাল ক্যাম্প হবে। চোখের চিকিৎসা ব্যবস্থা করা হবে। এছাড়া বয়স্কদের শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে।

নাফ নদীতে বিজিপির গুলি, বাংলাদেশি জেলে নিখোঁজ