গত ৪০ বছরের মধ্যে এই প্রথম আফগানিস্তানে কোনো সংঘাত নেই। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্য করেছন।
চীনা সংবাদমাধ্যম গুয়াঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, কিন্তু এখন সমস্যা হলো যুক্তরাষ্ট্র তালেবান সরকার ও আফগান জনগণের মধ্যে পার্থক্য করতে পারছে না। এ কারণে দেশটিতে বিশাল মানবিক সংকটের দেখা দিচ্ছে।
পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে বিশৃঙ্খলা দেখা দিবে এবং তালেবান সরকার যদি দূর্বল হয় তাহলে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনগুলো আবার একটি কেন্দ্রস্থল পাবে।
এছাড়া ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের উপস্থিতির পরও আফগান জনসংখ্যার ৫০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতো।
এদিকে আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে একহাত নেন ইমরান খান। ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন ছিলো মিথ্যা ভিত্তির ওপর। এ কারণে তারা সফল হয়নি।
পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, 'আফগানিস্তান সম্পর্কে অধ্যয়ন করলে তারা আফগানিস্তানে যা করেছে তা করতো না।' তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
