বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারের ধাক্কায় জেলে নিখোঁজ  

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬

কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরে বড় ফিশিং ট্রলারের ধাক্কায় ইঞ্জিল চালিত একটি নৌকা ডুবে মাছ শিকারের যাওয়া এক জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে মো. জাহেদ হোসেন (৪৫) টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মহেশখালীয় পাড়া আব্দুল হামিদের ছেলে। তিনি পাচঁ সন্তানের জনক।

নিখোঁজ জেলের স্ত্রী নয়না বেগম (৩৫) জানান, তার স্বামী জাহেদ হোসেন প্রতিদিনের মত বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। মাছ শিকারের এক পযার্য়ে কক্সবাজার গামী একটি বড় ফিশিং ট্রলার তাদের ইঞ্জিল চালিত নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ভেঙে পানির নিচে তলিয়ে যায়।

ইঞ্জিল চালিত নৌকায় থাকা বাকি ৫ জন জেলে সাগর হতে সাঁতরে কুলে ফিরে আসতে পারলেও জাহেদ হোসেন নিখোঁজ রয়েছেন।  

দুর্ঘটনা স্থান থেকে কুলে ফিরে আসা ৫ জেলের বরাতে তিনি এসব কথা জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। 

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ সংক্রান্ত কোন তথ্য কেউ এখনো থানায় জানাননি। এরপরও খোঁজ নেওয়া হচ্ছে।  

ইত্তেফাক/এসআর 

ইত্তেফাক/এসআর