ঘুমানোর আগে মোবাইলে চোখ, হতে পারে যেসব রোগ 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৬

রাতে ঘুমের সময়টাতে কমবেশি সবারই হাতের মুঠোয় রাখা মোবাইলে আটকে থাকে দুচোখ। এর ফলে ঘুমের ক্ষতি হয়। নিয়মিত ঘুমের ঘাটতি হলে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে । জেনে নিন সেগুলো কী কী। 

  • ঘুমের সঙ্গে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত। কম ঘুম রাগ, হতাশা, উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকা উচিত। 
  • ঘুম কম হলে ওজন বাড়ে। কারণ ঘুমের সঙ্গে জড়িয়ে আছে বিপাক ক্রিয়াও। কম ঘুমের কারণে কমে শরীরের বিপাক হার। 

কম ঘুম রাগ, হতাশা, উদ্বেগ বাড়িয়ে দিতে পারে

  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঘুম কম হলে। যদি কেউ কম ঘুমায় তাহলে বিভিন্ন সংক্রামক রোগের শিকার হতে পারে। 
  • উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিও বাড়ে কম ঘুমালে। 
  • রাতের ঘুমের সঙ্গে সরাসরি যোগ রয়েছে হার্টের। ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দরকার। কম ঘুম হলে বেড়ে যায় কার্ডিও-ভ্যাসকুলার ডিসিজের সমস্যা। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন