পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২০

পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আজ শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস, ময়মনসিংহে ১১ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ৮, সিলেটে ১৩ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ২, রংপুরে ১১ ডিগ্রী, খুলনায় ১৩ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বাসস

ইত্তেফাক/কেকে