শিক্ষামন্ত্রীর সঙ্গে হকৃবি উপাচার্যের সাক্ষাৎ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য  প্রফেসর ড. মো. আব্দুল বাসেত। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি)  সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রব, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, সহযোগী আধ্যাপক ড. অসীম শিকদার ও সহকারী প্রক্টর মো. রাফাত আল ফয়সাল।  

এ সময় উপাচার্য ড. বাসেত নবনির্মিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুকরণ ও বিশ্ববিদ্যালয় কে পূর্ণতাদানের নানা বিষয়ে আলাপ করেন।

ইত্তেফাক/এসটিএম