করোনা আক্রান্ত জেমি সিডন্স

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৮

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার করোনা পরীক্ষা করান সিডন্স। শনিবার (১২ ফেব্রুয়ারি) তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিসিবি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।  

করোনা পজিটিভ হওয়ায় সিডন্স আপাতত হোটেলে থাকবেন। সেখানে চলবে তার চিকিৎসা।

জেমি সিডন্স ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। বর্তমানে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে রয়েছেন। তবে অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করায় এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন তিনি।

 

ইত্তেফাক/এএএম