‘তিব্বতে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহের দিকে’  

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০২

নির্বাসিত তিব্বতের সংসদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাংসদ অমরেন্দ্র ধরি সিংয়ের সঙ্গে দেখা করেছে।এই সাংসদ পার্লামেন্টে তিব্বতিয় ইস্যু উত্থাপন করেছিলেন ও চীনের দ্বারা দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা করেন।  

চীনারা শুধু তিব্বতিদের ওপর নয়, উইঘুর, হংকংবাসী ও সীমানার বাইরেও দমন চালাচ্ছে। এটি ভারত ও অন্যান্য অনেক দেশের সঙ্গে ধমকানোর কৌশলে চলে গেছে। তিব্বতিয় পার্লামেন্ট ইন এক্সাইল (টিপিআইই) এর চতুর্থ বারের নির্বাচিত সদস্য ইউডন অকাটসাং এএনআইকে এসব কথা বলেছেন। 

এর আগে ফেব্রুয়ারিতে রাজ্যসভার সাংসদ অমরেন্দ্র ধরি সিং সংসদে বিষয়টি উত্থাপন করেছিলেন। সে সময় তিনি বলেন, তিব্বতিরা কখনই চীনাদের প্রভুত্ব ও আধিপত্য মেনে নেয়নি।  

অকাটসাং আরও বলেন, তিব্বতে মানবাধিকার পরিস্থিতি এর আগে কখনো এতো খারাপ হয়নি।

অকাটসাং বলেন, তিব্বত সবসময়ই সংকটের মধ্যে রয়েছে, শুধু আমরাই নয় (তিব্বতীয়রা) এমনকি মানবাধিকার রক্ষাকারীরাও  রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দাবি করছে কিন্তু চীনারা তা মানছে না। বছরের শুরুতে, আমাদের দুইজন রাজনৈতিক বন্দি ছিল যারা কারাগারে মারা যায়।   

তিনি আরও বলেন, তিব্বতের লোকজনের দলাই লামার ছবি বহন করার অনুমতি নেই। চীনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার অনুমতি নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই।  

ইত্তেফাক/এসআর