মো. কবির হোসেন সুজন, সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ১ম পত্রের দ্বিতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করা হলো। আশা করি তোমরা উপকৃত হবে।
০১। নৈতিকতা ও মূল্যবোধ কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত?
ক) অর্থনৈতিক পরিবেশ
খ) রাজনৈতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ ঘ) আইনগত পরিবেশ
নিচের উদ্দীপকটি পড় এবং ০২ ও ০৩ নং প্রশ্নের উত্তর দাও ঃ
ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন,পরিচালনা কার্যকারিতা ও নিয়ন্ত্রণ কিছু পারিপার্শ্বিক উপাদানের বা প্রাকৃতিক ও অপ্রাকৃতিক শক্তির দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়ে থাকে। এই ধরণের উপাদানের মধ্যে এমন একটি পারিপার্শ্বিক উপাদান রয়েছে যা উন্নয়ন ও বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট।
০২। উপরের উদ্দীপকের পারিপার্শ্বিক উপাদানটি কোন প্রকৃতির?
ক) ব্যবসায় পরিবেশ খ) পরিবেশ
গ) সামাজিক পরিবেশ ঘ) রাজনৈতিক পরিবেশ
০৩। উদ্দীপকে উপাদান বলতে-
i.অর্থনৈতিক উপাদানকে বুঝায়
ii.প্রাকৃতিক উপাদানকে বুঝায়
iii.সামাজিক উপাদানকে বুঝায়
কোনটি সঠিক ?
ক) i খ) i ও iiগ) i, ii ও iiiঘ) i ও iii
০৪। দক্ষ উদ্যোক্তা কোন পরিবেশের অন্তর্গত? ক) প্রাকৃতিক পরিবেশ খ) অর্থনেতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ ঘ) প্রযুক্তিগত পরিবেশ
০৫। বাংলাদেশে তৈরি পোষাক শিল্প উন্নতির কারণ হলো-
i. মূলধনের প্রাচুর্য ii. দক্ষ উদ্যোক্তা
iii. সস্তা শ্রম
কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii
গ) i, ii ও iii ঘ) ii ও iii
০৬। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরণের পরিবেশের মধ্যে পড়ে-
ক) সামজিক পরিবেশ খ) অর্থনৈতিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ ঘ) প্রাকৃতিক পরিবেশ
০৭। পরিবেশের শাব্দিক অর্থ কী?
ক) পারিপার্শ্বিক অবস্থা খ) জলবায়ু
গ) প্রাকৃতিক অবস্থা ঘ) আবহাওয়া
০৮। শিক্ষা কোন পরিবেশের অন্তর্গত?
ক) আইনগত পরিবেশ
খ) রাজনৈতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
০৯। দ্বি-পাক্ষিক চুক্তি কোন পরিবেশের উপাদান?
ক) আন্তর্জাতিক খ) আইনগত
গ) রাজনৈতিক ঘ) অর্থনৈতিক
উত্তর:১ ক,২ ক, ৩ গ, ৪ খ, ৫ খ, ৬ গ, ৭ ক, ৮ গ, ৯ খ
