সর্বনাশের আগুন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:৩৩

শেখ সালাহ্উদ্দীন  

 

সারাটা বিশ্বে জ্বলছে এ কোন সর্বনাশের আগুন   

গুলি ও বোমায় হচ্ছে মানুষ নিত্য আহত বা খুন। 

 

ধর্মের নামে চালাচ্ছে যারা এমন হত্যাযজ্ঞ 

তারা কিছুতেই ধার্মিক নয়; তারা তো মূর্খ, অজ্ঞ।   

 

ধর্ম শেখায় আত্মশুদ্ধি—মনে আনে সুখ, স্বস্তি 

এখানে চলে না কখনো জবরদস্তি। 

 

মানবিক গুণ, বিবেচনাবোধ, বুদ্ধি, মেধার জন্য 

সৃষ্টির সেরা হিসেবে মানুষ গণ্য।  

ঈশ্বরে রেখে পূর্ণ আস্থা, অনিঃশেষ প্রেম ভক্তি 

খুঁজে পাওয়া যায় তাঁর সৃষ্টিকে ভালোবাসবার শক্তি। 

 

সন্ত্রাসীরা তো ঈশ্বর-প্রেম হারিয়ে সর্বস্বান্ত  

ভালোবাসা দিয়ে সব জেতা যায় যদি তারা আহা জানত!

তবে শেষ হতো তাদের মগজে প্রোথিত ভয়াল ভ্রান্তির  

পৃথিবীটা হতো ভালোবাসাময় এক দেশ চির শান্তির।