দেশে ভিএমওয়্যার এর পরিবেশক হল ভারতের আইভ্যালু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩০

এখন থেকে ভারতীয় প্রতিষ্ঠান আইভ্যালু ইনফোসলু্যশনসের সঙ্গে কাজ করবে বিশ্বের অন্যতম সেরা ক্লাউড কম্পিউটিং কোম্পানি ভিএমওয়্যার। বাংলাদেশ, নেপাল ও ভুটানে ডিজিটাইজেসন ও অ্যাপ্লিকেশন মর্ডানাইজেসনের মাধ্যমে ওয়ার্কলোড অপ্টিমাইজেসন নিয়ে আইভ্যালু ইনফোসল্যুশনসের সাথে কাজ করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

আইভ্যালু ইন্টারন্যাশনাল বিজনেসের সিইও রমেশ উমাশঙ্কর জানান, ‘বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল) করিডোর অঞ্চলে পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করা হচ্ছে এবং বাংলাদেশ এই ক্ষেত্রে কেন্দ্রীয় শক্তি হিসেবে কাজ করবে। ভিএমওয়্যারের ‘২০২১ ভিএমওয়্যার মার্কেট ইনসাইট রিপোর্ট’ অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ প্রায় ৫৩ শতাংশ অ্যাপ্লিকেশন আধুনিকীকরণ করা হবে ও সম্মিলিতভাবে মাল্টি-ক্লাউডের ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’

গ্রাহক জীবন চক্র এবং পণ্য জীবন চক্র কাঠামো চর্চা করে আইভ্যালু সর্বদা ডিজিটাল সম্পদ সুরক্ষা, অপ্টিমাইজেসান এবং ট্রান্সফরমেশনের নানা দিককে অগ্রাধিকার দিয়েছে। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসাবে আইভ্যালু সমন্বিত সেবা প্রদানের মাধ্যমে উদ্ভাবনকে উত্সাহিত করে যা নানা ধরনের ব্যবসায়িক উদ্যোগগুলির জন্য তথ্য, নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন পরিচালনাকে শক্তিশালী করে। আইভ্যালুর একটি বাড়তি সুবিধা হচ্ছে বিশ্বস্ত গ্রাহক হিসাবে এর ১০০ টিরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড আটটিরও বেশি এলাকাজুড়ে রয়েছে, যেখানে ১৩ টির বেশি জায়গায় শক্তিশালী স্বতন্ত্র দল কাজ করছে ও বাজারের প্রবৃদ্ধি সাধারণের তুলনায় ৫ গুণ বেশি।