মিলনের মনের দুঃখ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২০:৩২

 

সখি ভালোবাসা কারে কয়—এই গান দিয়ে ভালোই নাম করেছেন তরুণ কণ্ঠশিল্পী মিলন। এরপর আরো বেশকিছু গানে সেই ধারা রক্ষা করেছেন তিনি। এবার প্রকাশিত হলো তার নতুন গান ও মিউজিক ভিডিও। নাম ‘মনের দুঃখ’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

ফোক ধারার এই গানের সঙ্গে মিল রেখে গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। এতে মডেল হিসেবে কাজ করেছেন জামশেদ শামীম ও আশফিয়া অহি। মিলন বলেন, ‘ছোটবেলা থেকেই ফোক গানের প্রতি টান ছিল আমার। কিন্তু গাইতে গিয়ে বুঝলাম, ফোক গানগুলো ঠিকঠাক উপস্থাপন করা বেশ কঠিন। তাই একটু সময় নিয়ে এই গানটি করেছি।’