সুন্দরবন সংলগ্ন আংটিয়ারা এলাকা থেকে সোমবার দিবাগত রাতে হরিণের মাংসসহ এক চোরা শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন লাগোয়া বড় আংটিয়ারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ঐ এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারি অসিত কুমার সরদারকে (৫০) আটক করে। সে খুলনার কয়রা উপজেলার বড় আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে।
আটককৃতকে বন বিভাগের খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ঐ কর্মকর্তা।
