একদিনে করোনায় নারীর ৪ গুণ মৃত্যু পুরুষের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫

দেশে একদিনে করোনায় নারীর ৪ গুণ মৃত্যু হয়েছে পুরুষের। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জন। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

ছবি: আব্দুল গনি

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম