টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিলো ভারত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৭

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে ভারত। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়েছে রোহিত শর্মা বাহিনী। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো ভারত।

এদিন, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় স্কোর দাঁড় করায় ভারত। জবাবে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানেই থেমে যায় ক্যারিবীয়ানদের ইনিংস।

দলটির পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রোভম্যান পাওয়েল। এছাড়া নিকোলাস পুরান ৬২ ও ব্র্যান্ডন কিং ২২ রান করেন। ভারতের হয়ে ভুবেনেশ্বর কুমার, যুযবেন্দ্র চাহাল ও রবি বিসনই একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন বিরাট কোহলি ও রিশাভ পান্ট। এছাড়া ভেনকাটেশ আইয়ার ৩৩ ও অধিনায়ক রোহিত শর্মা ১৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোস্টন চেজ ৩টি এবং শেলডন কটরেল ও শেফার্ড একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রিশাভ পান্ট।

ইত্তেফাক/টিএ