বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ার ইটভাটার মালিকরা মানছে না ইট তৈরি ও ভাটা স্থাপন আইন। উপজেলার দুই-একটি ভাটা মালিক ছাড়া অন্যরা নিজেদের ইচ্ছামতো সংরক্ষিত, আবাসিক ও বাণিজ্যিক এলাকা, জলাভূমি, কৃষি জমি এবং পরিবেশ সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করছে। আবার অনেকে লাইন্সেস বিহীন টিনের চোঙ্গা ও কোনোরকম দায়সাড়া চোঙ্গা বসিয়ে চালাচ্ছে একাধিক ইটভাটা। আর এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ।
উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জানান, ইটভাটার কারণে যাতে পরিবেশ নষ্ট না হয় সেজন্য মনিটরিং করছি। পরিবেশ দপ্তর এবং প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে সবকয়টি অবৈধ ভাটায় অভিযান চালানো হবে।
