হাবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা প্রতিবেদক ইত্তেফাকের যোবায়ের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির 'বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার' পেয়েছেন ইত্তেফাকের হাবিপ্রবি সংবাদদাতা যোবায়ের ইবনে আলী।

বৃহস্পতিবার  (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সমিতির অফিসরুমে আয়োজিত এক সভায় যোবায়েরের হাতে এই পুরস্কার তুলে দেন সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত। যোবায়ের বর্তমানে সমিতির দফতর সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী।

যোবায়ের ইবনে আলীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন হাবিপ্রবিসাস নেতৃবৃন্দ

মূলত বিশেষ প্রতিবেদন, প্রতিবেদনের ভাষা ও  নির্ভুল বানান এবং সাংবাদিকতায় সাংগঠনিক দক্ষতা এই তিনটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচন করা হয়। যোবায়েরের হাতে 'বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার' তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সেরা প্রতিবেদকের পুরস্কার গ্রহণের পর সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে যোবায়ের বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ক্ষমতায়ন কিংবা আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো জায়গা না। তবে ক্যাম্পাসের সমস্যা, আয়োজন আর অর্জন নিয়ে লিখতে বেশ ভালো লাগে বলেই এখানে আসা। এমন আয়োজন আমাদের কাজ করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে।

এই ব্যাপারে সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাত বলেন, 'এই পুরস্কার  মূলত সাংবাদিকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ও সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে  তরুণ সাংবাদিকদের আরও উদ্যোমী হয়ে সংবাদ পরিবেশন করতে অনুপ্রাণিত করবে বলেই মনে করি। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক হাবিপ্রবি সাংবাদিক সমিতি সেই প্রত্যাশা করি।'

উল্লেখ্য, ইতিপূর্বে চলমান তৃতীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে ত্রৈমাসিক রানারআপ এবং ষান্মাসিক সেরা প্রতিবেদক পুরস্কারও পেয়েছেন যোবায়ের।

ইত্তেফাক/এসটিএম