টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরের খালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের বান্দা পুকুর পাড়ের মাঠের ধান ক্ষেত থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লাশের মাংস পচে শুধুমাত্র কংকাল রয়েছে। তবে লাশের লুঙ্গি ও গেঞ্জি দেখে স্বজনরা দাবি করে, এ লাশ গত ২ এপ্রিল নিখোঁজ ওই গ্রামের মো. ছরোয়ার কাজীর (৫০)।
